টাঙ্গাইল

মির্জাপুরে নবীন বরণ উত্সব

নারী জাগরণ ও নারী শিক্ষার জন্য অন্যতম বিদ্যাপিঠ ভারতেশ্বরী হোমসের একাদশ শ্রেণীর ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে হোমসের ছাত্রী ও শিল্পীরা আয়োজন করেছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। গত ১২ সেপ্টেম্বর রাতে মির্জাপুর উপজেলার ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল প্রতিভা মুত্সুদ্দি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন ভারতেশ্বরী হোমসের ছাত্রী সংসদ। প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত এবং কুমুদিনী কল্যাণ সংস্থার অন্যতম পরিচালক প্রতিভা মুত্সুদ্দি। ‘এসো এসো আমার ঘরে’ এই গান দিয়ে ভারতেশ্বরী হোমসের দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা একাদশ শ্রেণীর নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়। আদিবা তাবাসসুম স্নিগ্ধার পরিচালনায় বক্তব্য রাখেন, ছাত্রী সংসদের সহ-সভানেত্রী শিরিন জামান, হোমসের ভাইস প্রিন্সিপাল মো. গোলাম কিবরিয়া প্রমুখ। আলোচনার পর ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল কবিতা, কৌতুক, নৃত্য ও গান।