টপচার্ট
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৮
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
শুদ্ধ দেশি রোমান্স
রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা ‘শুদ্ধ দেশি রোমান্স’। এতে অভিনয় করেছেন ‘কোই পো চে’ সিনেমার লিড রোলে অভিনয় করা শুশান্ত এবং বিপরীতে রয়েছেন পরিণীতি চোপড়া। তাদের দুজনকে একসাথে দেখার জন্য দর্শককে অপেক্ষা করতে হয়েছে বেশ কিছু সময়। অবশেষে অপেক্ষার প্রহর শেষে মুক্তি পেয়েছে তাদের রোমান্টিক কমেডি শুদ্ধ দেশি রোমান্স। মুক্তির সাথে সাথেই টপ চার্টে সিনেমাটি জায়গা করে নেয়।
ইনসিডিয়াস টু
হন্টেড ফ্যামিলি ইনসিডিয়াস। এবারের সিক্যুয়েলে থাকছে ইনসিডিয়াস পরিবার তাদের হন্টেড হওয়ার গোপন রহস্য খুঁজতে বের হয়।
একসময় তারা আবিষ্কার করে তাদের সাথে স্পিরিচুয়াল দুনিয়ার এক অবিচ্ছেদ্য যোগাযোগ আছে। হরর সিনেমাটি মুক্তির সাথে সাথেই উঠে এসেছে বক্স অফিস টপ
চার্টে।
বলিউড টপচার্ট
শুদ্ধ দেশি রোমান্স
শুশান্ত সিং রাজপুত, পরিণীতি চোপড়া
জাঞ্জির
রাম চরণ, প্রিয়াঙ্কা চোপড়া
সত্যগ্রহ
অমিতাভ বচ্চন, কারিনা কাপুর,
অজয় দেবগণ
বিএ পাস
শিল্পা শুকলা, রাজেশ শর্ম
বাজাতেই রহো
বিশাখা সিং, তুষার কাপুর
হলিউড টপচার্ট
ইনসিডিয়াস টু
প্যাট্রিক উইলসন, রোজ ব্র্যান
দ্য ফ্যামিলি
রবার্ট ডি নিরো, মিশেইল পেটিফার
রিডিক
ভিন ডিজেল, কার্ল আর্বান
দ্য বাটলার
অপরাহ উইনফ্রে, মারিয়া ক্যারি,
জেন ফন্ডা
উই আর দি মিলার
জেনিফার অ্যানিস্টন, জ্যাসন স্যুডেইকিস, এমা রবার্টস