সংবাদ কণিকা

ফ্রান্সে বাসের টিকিট ফাঁকি টিকিট না কেটে বাস-ট্রামে চড়াটা এখন ফ্রান্সের মহামারি হয়ে দাঁড়িয়েছে। যারা টিকিট ফাঁকি দিচ্ছেন তাদের মধ্যে এখন স্যুট-বুট পরা মানুষদেরও পাওয়া যাবে। শহুরে পেশাজীবীর মতো সাজগোঁজ করা যাত্রীরাও চেকারদের নিয়ে উদ্বিগ্ন থাকে। আবার কোন সুন্দরী মহিলা হয়তো টার্নস্টাইল টপকে বিনা টিকিটে প্যারিসের মেট্রো স্টেশনে ঢুকছেন। অর্থাত্ এরা সবাই টিকিট ফাঁকি দেয়ার দলে।—এএফপি সৌর শক্তিচালিত ওভেন সৌর শক্তিচালিত ওভেন তৈরি করেছে গোসানটেক নামে একটি প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান। ওভেনের সোলার টিউবে একটি গ্লাসের মাধ্যমে সূর্যের আলো পড়ে। সূর্যালোক কাজে লাগিয়ে এ চুলোয় মাত্র ১০ মিনিটে রান্না করা যাবে। এ ডিভাইসটি দিয়ে মেঘলা দিনেও রান্না করা যাবে বলে জানিয়েছে নির্মাতারা। রান্নার জন্য ২শ’ ডিগ্রি থেকে ৫শ’ ৫০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার প্রয়োজন। ওভেনটির ভিতর ৭শ’ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রার রেকর্ড গড়েছে নির্মাতারা।—রয়টার্স উচ্চতা কমেছে ম্যাককিনলের উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত ম্যাককিনলের নতুন উচ্চতা নির্ধারণ করা হয়েছে। আর এতে দেখা যাচ্ছে, পূর্বে পর্বতটির যে উচ্চতা নিরূপণ করা হয়েছিল বর্তমানে সেটি ৮৩ ফুট কম। যুক্তরাষ্ট্রের ভূগোলবিদরা এ তথ্য জানিয়েছেন। ভূগোলবিদদের প্রকাশ করা নতুন তথ্যে দেখা গেছে, পর্বতটির বর্তমান উচ্চতা ২০ হাজার ২৩৭ ফুট।—বিবিসি জিনের কারণে বাঁ-হাতি সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, মানুষের বাঁ-হাতি অথবা ডান-হাতি হওয়ার জন্য দায়ী জিন। প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এ গবেষণার ফলাফল প্লস জেনেটিকস প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। ডান-হাতি বা বাঁ-হাতি হওয়ার পিছনে কার্যকর জিনটি মস্তিষ্কেও বিশেষ ভূমিকা পালন করে বলে জানিয়েছেন গবেষকরা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ৫ ভাগ থেকে ২০ ভাগ পর্যন্ত মানুষ বাঁ-হাতি হয়।—রয়টার্স