মেয়েদের জন্য ডেন্টাল ক্যারিয়ার

‘স্বপ্ন ছিল শুধু একটি ভালো মানের ডেন্টাল কলেজ নয়, এমন একটি কলেজ প্রতিষ্ঠা করব যেখান থেকে শিক্ষার্থীরা মেধা তালিকায় জায়গা করে নিয়ে নিজেদের প্রতিষ্ঠা করবে। তারা প্রমাণ করবে, শুধু সরকারি মেডিকেলেই নয়, প্রাইভেটের শিক্ষার্থীরাও মেধাবী।’—এভাবেই কলেজের ভালো রেজাল্ট নিয়ে মন্তব্য করলেন সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজের চেয়ারম্যান জামিউল হোসেন জামির। সম্প্রতি দেশের অন্যতম সেরা ডেন্টাল কলেজের স্বীকৃতি পেয়েছে সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ। স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. এএফএম রুহুল হক এমপি’র কাছ থেকে স্বাস্থ্যখাতে নারী শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘অর্থকণ্ঠ হেলথ অ্যাওয়ার্ড ২০১৩’ গ্রহণ করেন কলেজের এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। রাজধানীর একটি হোটেলে সাপ্তাহিক অর্থকণ্ঠ আয়োজিত ‘অর্থকণ্ঠ হেলথ অ্যাওয়ার্ড ২০১৩’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতের অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ চিকিত্সক, হাসপাতাল, ক্লিনিকসহ বিশিষ্ট ব্যক্তিদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ বাংলাদেশের একমাত্র মহিলা ডেন্টাল কলেজ। এই প্রতিষ্ঠানের সাফল্য এর কর্তৃপক্ষকে অনেক বেশি অনুপ্রাণিত করে চলেছে। সাফল্যকে ধরে রাখতেও তারা বদ্ধপরিকর। এখানে রয়েছে অ্যানাটমি ডিসেকশন হল, ফিজিওলজি উইথ বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি, প্যাথলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি, সুপরিসর আধুনিক ডেন্টাল আউটডোর, মাল্টিমিডিয়া ও স্ক্রিনটাচ ডিজিটাল স্মার্টবোর্ড সমৃদ্ধ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত লেকচার গ্যালারি, অডিটোরিয়াম, ডিজিটাল লাইব্রেরি, ক্যান্টিন, কমনরুম ইত্যাদি। এখানে ৮০ জন ছাত্রীর রিডিং রুমে পড়ার সুযোগ আছে। এ ছাড়াও কলেজের নিজস্ব ভবনে মনোরম ও নিরিবিলি পরিবেশে একটি ছাত্রী হোস্টেল আছে। এখানকার শিক্ষকমণ্ডলীর নেতৃত্বে রয়েছেন অধ্যক্ষ ডা. কেএ জলিল। বিভিন্ন দেশের ভিজিটিং প্রফেসররা এখানে মাঝে মাঝে আসছেন। এতে ভবিষ্যতে এই কলেজের ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সেসব দেশে যাওয়ার পথ সুগম হবে। ০১৭৫১৭৭৯৬০৯ নম্বরে ফোন করে এই কলেজের লেখাপড়া এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। বাংলাদেশের একমাত্র মহিলা ডেন্টাল কলেজ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের ফেব্রয়ারি মাসে অনুষ্ঠিত ১ম ও ২য় পেশাগত পরীক্ষার ফলাফলে ৫টি মেধাস্থান ও ৮টি অনার্স মার্কস প্রাপ্তিসহ পাশের হারে প্রথম স্থান লাভের স্বীকৃতিস্বরূপ কলেজটি শ্রেষ্ঠ ডেন্টাল কলেজের পুরস্কার লাভ করে। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ১ম, ২য় এবং ৩য় পেশাগত পরীক্ষার ফলাফলেও ৮টি মেধাস্থান ও ২৩টি অনার্স মার্কস অর্জন করে প্রতিষ্ঠানটি। ২০০৯ সালে প্রতিষ্ঠার পর স্বল্প সময়ে এমন কৃতিত্বপূর্ণ ফলাফলে খুশি প্রতিষ্ঠানের সবাই। বর্তমান সেশনে ভর্তি প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে। যোগাযোগ :১১১, ডিআইটি রোড, মালিবাগ, ঢাকা।