‘ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং’ পাঠ্যধারা

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আগামী ৩ থেকে ২৮ নভেম্বর ২০১৩ মেয়াদে ৪ (চার) সপ্তাহব্যাপী ‘ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং’ পাঠ্যধারা আয়োজন করতে যাচ্ছে। পাঠ্যধারায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রার্থীদের অবশ্যই স্নাতক পাশ হতে হবে। চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আগামী ৮ অক্টোবর পর্যন্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের হিসাব শাখা থেকে ২০০ টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সাথে দুই কপি সত্যায়িত রঙিন ছবি, স্নাতক পাশ/ সর্বশেষ সনদপত্রের সত্যায়িত কপি এবং প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জমা দিতে হবে। ইনস্টিটিউটের ওয়েবসাইট www.nimc.gov.bd থেকেও অনলাইনে-বর্ণিত কাগজপত্রের স্ক্যান কপিসহ আবেদন করা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেখ তারিখ ৮ অক্টোবর। সাক্ষাত্কার গ্রহণের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। বাছাই পরীক্ষা আগামী ২৩ অক্টোবর সকাল ১১টায় ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে সাক্ষাত্কারের দিন সকল কাগজপত্র এবং ২০০ টাকা হিসাব শাখায় প্রদান করতে হবে। সাক্ষাত্কারে নির্বাচিত প্রার্থীদের কোর্স ফি বাবদ ৬ হাজার টাকা মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এর অনুকূলে ব্যাংক ড্রাফড/পে-অর্ডার-এর মাধ্যমে জমা দিতে হবে।