নোয়াখালীতে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৬
নোয়াখালীতে জেলা পরিষদ গত মঙ্গলবার এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ডা. এবিএম জাফর উল্লাহ। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এমডি আল আমিন। বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাদ নূর, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আক্তার হোসেন চৌধুরী ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার বেগম প্রমুখ। এ কোর্সে প্রথম ব্যাচে ২০ জন এবং পর্যায়ক্রমে চারটি ব্যাচে আরো ৮০ জনকে প্রশিক্ষণ দেয়া হবে।