প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিছিল

হোসেনপুর উপজেলার ৩৮নং ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালামের অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিভাবকরা গতকাল বুধবার মিছিল ও সমাবেশ করেছে। স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো:জামান মিয়া, অভিভাবক মোঃ মোস্তফা কামাল, নূরুল হক প্রমুখ।