ছেলে হত্যার মামলা করে পিতা বিপাকে

উপজেলার চৌদার গ্রামে সুজন হত্যার ঘটনায় মামলা দায়ের করে বিপাকে পড়েছে বাদী পিতা লাল মিয়া। আসামীদের অব্যাহত হুমকির মুখে বাদী বাড়ি ছেড়ে শ্বশুড়বাড়ীতে আশ্রয় নিয়েছে। আর মা নূরজাহান পাগল প্রায়। বিরোধের জের ধরে গত ৭ জুলাই সুজনকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয় তারা মিয়া ও ছাক্কু মিয়া গংরা। নিহত শিশুর শরীরে বিভিন্ন আঘাতসহ চোখ উত্পাটন করা ছিল। নিহত সুজন মিয়া চৌদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিল।