জীবননগরে আওয়ামী লীগ নেতার শোডাউন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মীর্জা শাহারিয়ার লন্টু জীবননগরে মোটর সাইকেল শোডাউন করেন। চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মীর্জা সুলতান রাজার ছোট ভাই শিল্পপতি মীর্জা লন্টু সোমবার ঢাকা হতে উপজেলার হাসাদাহে এসে পৌঁছলে বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতা-কর্মী তাকে স্বাগত জানায়।