সোনারগাঁওয়ে ভুয়া র্যাব গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে র্যাবের জ্যাকেট, হ্যান্ডকাপ, ওয়ারলেস সেট ও কালো চশমাসহ র্যাবের ডিএডি পরিচয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সোনারগাঁও থানার এসআই আ: আজিজ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। জানা গেছে, এসআই আ: আজিজের নেতৃত্বে এক দল পুলিশ গত সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় কুমিল্লা থেকে আসা ঢাকাগামী চৌদ্দগ্রাম পরিবহনে তল্লাশি চালালে জাকির হোসেনের ব্যাগ থেকে ৩টি জ্যাকেট, ১টি হ্যান্ডকাপ, ১টি ওয়ারলেস সেট ও ১টি কালো চশমা উদ্ধার করে পুলিশ। এ সময় জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে র্যাবের ডিএডি পরিচয় দেয়। চ্যালেঞ্জের একপর্যায় জাকির হোসেন ভুয়া র্যাব সদস্যের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পুলিশের ধারণা জাকির একটি সক্রিয় ডাকাত দলের সদস্য।