চরফ্যাশনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

চরফ্যাশনে বিভিন্ন স্তরে ট্যালেন্টপুল বৃত্তি এবং জিপিএ-৫ প্রাপ্ত ২৩৬ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করেছে অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন। সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এমএম নজরুল ইসলাম’র ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ‘অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন’ স্থানীয় ব্রজগোপাল টাউন হলে বৃত্তি প্রদান ও সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রধান অতিথি এবং উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম ভিপি বিশেষ অতিথির বক্তৃতা করেন। অধ্যক্ষ কয়সর আহমেদ দুলাল এতে সভাপতিত্বে করেন।