আজকের অনুষ্ঠান

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: বিমানের ফ্লাইট ম্যাগাজিন ‘বিহঙ্গ’র প্রকাশনা অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৭টা, রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়:একটি বাড়ি একটি খামার শীর্ষক প্রকল্পের পুরস্কার বিতরণ ও অনলাইন ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান, বেলা সাড়ে ১২টা, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষ, বাংলাদেশ সচিবালয়। সংবৃতা:‘অমর পরিচয়’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৭টা, শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, কেন্দ্রীয় গ্রন্থাগার। সালমান শাহ্ স্মৃতি পরিষদ: সালমান শাহ্’র ৪২তম জন্মবাষির্কী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৪টা, এফডিসি চত্বর।