দলকে নয়, দরদি ও উপযুক্ত ব্যক্তিকে ভোট দিতে হবে

আগামী সাধারণ নির্বাচনের অল্পদিন বাকি আছে। এখনও প্রধান রাজনৈতিক দল দুটি নির্বাচনের সময় কী ধরনের সরকার থাকবে তা ঠিক করতে পারছে না। সবাই বিচার মানে কিন্তু তালগাছটি সবার থাকতে হবে। মীমাংসার পথে কেউ এগুচ্ছে না। দুটি বড় দল তাদরে নিজস্ব মতামতকেই প্রাধান্য দিচ্ছে। দেশের মানুষ খুবই আতঙ্কগ্রস্ত। গণতন্ত্র না থাকলে সাধারণ মানুষ আর্থিকভাবে, সামাজিকভাবে বিচারিকভাবে বিপদগ্রস্ত হয়। তাই জনগণের অনেক দায়িত্ব রয়েছে। নির্বাচনে জনগণ যদি দল না দেখে উপযুক্ত দরদি ব্যক্তি দেখে ভোট দেয় তবে দলগুলো বুঝতে পারবে যে তারা যা করবে জনগণ তা মেনে নেবে না। রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থকে বড় করে না দেখলে, জনগণের ইচ্ছাকে মূল্য না দিলে তারা টিকে থাকতে পারবে না। এ কথা রাজনীতিবিদদের বুঝতে হবে। জাহাঙ্গীর চাকলাদার, লালবাগ, ঢাকা