অধ্যাপক অরূপ রতন চৌধুরীর ৬১তম জন্মদিন আজ

১৯ সেপ্টেম্বর বিশিষ্ট ডেন্টাল সার্জন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, মাদক বিরোধী সংগঠন মানস-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বারডেমের অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরীর জন্মদিন। সিলেটের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে ১৯৫২ সালে তার জন্ম। ১৯৯৮ সালে তিনি বিশ্বস্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক পুরস্কার ‘টোবাকো অব হেলথ’ মেডেল লাভ করেন। মুখ ও দাঁতের স্বাস্থ্য ও তামাক সম্পর্কিত তার প্রকাশিত গ্রন্থ ১২টি। শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ ডিগ্রী পি-এইচডি ছাড়াও লন্ডন বিশ্ববিদ্যালয় ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপ এবং রয়েল কলেজ অব সার্জন থেকে fdsrcs (England) ডিগ্রী লাভ করেন। এছাড়া তিনি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত বহু দেশি ও বিদেশি এওয়ার্ড লাভ করেছেন।