শোক সংবাদ

হাবিবুর রহমান দুলু মাস্টার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুক্তিযুদ্ধে মজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ও প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি হাবিবুর রহমান দুলু মাষ্টার(৭০) গতকাল চাঁনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, ১ ছেলে রেখে গেছেন। কহিনুর বেওয়া রংপুরে দৈনিক দিনকালের বদরগঞ্জ প্রতিনিধি আফরোজা বেগমের মা কহিনুর বেওয়া(৫৫) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার ষ্টেশনপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। তিনি ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। শেখ মাহামুদুর রহমান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মিলন হোসেনের ছোট ভাই ও মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মাহামুদুর রহমান(৩২) গতকাল খুলনার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। মোঃ ফারুক দৈনিক আমারদেশের সীতাকুন্ড প্রতিনিধি ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ জহিরুল ইসলামের পিতা মোঃ ফারুক (৮০) মঙ্গলবার ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। সিদ্দিকুর রহমান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রাক্তন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান (৫৯) গতকাল রাজধানীর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ২ ছেলে রেখে গেছেন। এদিকে রাকাব প্রধান কার্যালয়ের সাধারণ সেবা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক অরুণ চন্দ্র সাহা এবং বগুড়া উত্তর জোনের বড়াইহাট শাখার ক্যাশ অফিসার মাহফুজুর রহমান গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তাঁদের সকলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাকাব পরিচালনা পর্ষদ এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারিগণ।