তাহিরপুর সীমান্তে বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

উপজেলার লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফের সদস্যরা। বিজিবি সূত্রে জানা যায়, সেন্টু মিয়া (৪৫) নামের ওই জেলে সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা সীমান্ত নদী যাদুকাটায় জাল ও বারকী নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে গতকাল বুধবার বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। সুনামগঞ্জ-৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। সেন্টু উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের শরফত আলীর পুত্র। আটককৃত জেলেকে ফিরিয়ে আনতে বিএসএফ-বিজিবি’র আলোচনা চলছে।