বিশ্বনাথে বিএনপির ৯০ নেতাকর্মীর জামিন

জেলার বিশ্বনাথে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৯০ নেতা-কর্মী গতকাল বুধবার জামিন পেয়েছে। ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত বছরের ২৩ এপ্রিল হরতালে সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার ঘটনায় পুলিশ তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছিল। সিলেট জেলা ও দায়রা জজ মিজানুর রহমান গতকাল তাদের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, পুলিশের দায়ের করা মামলায় গত ২৫ আগষ্ট আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল।