সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৭
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর এলাকার আটকিয়ারি নামক স্থানে অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন যুবদল নেতা আব্দুল বারিক (৩৫)। তিনি সিলেট সদর উপজেলার খাদিমনগরের পিঠাকড়া গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে ও এয়ারপোর্ট থানা যুবদলের যুগ্ম আহবায়ক। গতকাল বুধবার বিকালে এ ঘটনা ঘটে।