ক্যান্সার সচেতনতাকারীর মৃত্যু হলো ক্যান্সারে!
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৩
যে রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে মাথার ঘাম পায়ে ফেলেছেন সেই রোগের কারণেই মৃত্যুবরণ করেছেন তিনি! যুক্তরাষ্ট্রের এক নারীর জীবনে ঘটে গেছে সেই দু:খজনক ঘটনা।
নর্থ ক্যারোলাইনার বাসিন্দা টেরি হল ক্যান্সারে আক্রান্ত হয়ে গত মাসে মারা যান। অথচ তিনিই প্রায় এক লাখ মানুষের মধ্যে এই ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছেন। অনেককে ধূমপান থেকে বিরত রাখতে বাড়িতে বাড়িতে গেছেন; কিন্তু ডাক্তাররা জানিয়েছেন, অতিরিক্ত ধূমপানের কারণেই টেরি হলের মৃত্যু ঘটেছে! প্রথমদিকে ক্যান্সার তার মুখে এবং গলায় দেখা দিয়েছিল; কিন্তু পরে এই দুরারোগ্য ব্যাধিটি মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায়। আর এতেই তার মৃত্যু ঘটে। টেরি তার পরিচিতদের কাছে ‘পাবলিক হেলথ হিরোইন’ নামে পরিচিত। -স্কাই নিউজ