হূদয় মঙ্গল বলে বিদায়

চাঁদ-সুরুজের বুকের থেকে যেমন করে একটু একটু তুমি সরে যাও আমি জানতে পারি। চোরাবালুর উপর থেকে যেমন করে একটু একটু তোমার পা ডেবে যায় আমি বুঝতে পারি। বরাদ্দ বাতাস থেকে যেমন করে একটু একটু তোমার কমে যায় আমি টের পাই। ভালোবাসার বাগান থেকে যেমন করে একটু একটু সুখ হারিয়ে যায় আমি জানতে পারি। ঘর-ঘরানার ইচ্ছে থেকে যেমন করে একটু একটু নির্লিপ্ততা তৈরি হয় আমি বুঝতে পারি। কিন্তু আমার নিজের ভেতর থেকে কেমন করে যে একটু একটু তুমি তোমার সবটা সময় আমার সবটা বাতাস ফুরিয়ে যায় আমি টের পাইনে। বাতাসের বৈঠা বলে হূদয় মঙ্গল বিদায়।