নতুন রূপে ছায়ানটের ওয়েবসাইট
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ১৮:৩৮
নতুন করে ডিজাইন করা হয়েছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ওয়েবসাইট। সময়ের সাথে তালমিলিয়ে করা হয়েছে এই নতুন ডিজাইন। নতুন এই ডিজাইনে ওয়েবসাইটটি অনেক বেশি ইন্টার্যাকটিভ হয়ে উঠেছে। এতে ছায়ানটের বিভিন্ন খবরাখবরের পাশাপাশি এর প্রকাশনা এবং অন্যান্য কার্যক্রম সম্পর্কে জানা যাবে সহজে। এ ছাড়া ছায়ানট কর্তৃক প্রকাশিত গানগুলোও শোনার ব্যবস্থা রয়েছে এই নতুন ডিজাইনের ওয়েবসাইটে। ছায়ানটের প্রকাশনাগুলোর খবরও মিলবে এই ওয়েবসাইট থেকেই। দৃক আইসিটি লিমিটেডের কারিগরি সহায়তায় নতুন রূপে এসেছে ওয়েবসাইটটি। www.chhayanaut.org ঠিকানায় গিয়ে নতুন ডিজাইনের ছায়ানট ওয়েবসাইট ভিজিট করা যাবে।