জোকস

 দুই মাতাল বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিল। মাঝপথে পেছনের ক্যারিয়ার থেকে এক মাতাল রাস্তায় পড়ে গেল। কিন্তু যে চালাচ্ছিল সে আর এটা খেয়াল করলো না। একসময় বাড়ি পৌঁছে সে আবিষ্কার করলো যে তার পেছনের বন্ধুটি নেই। তাই বন্ধুর খোঁজে আবারও বাজারের পথ ধরলো এবং কিছুদূর যেতেই পথের পাশে বন্ধুটিকে দেখতে পেল সে। সাইকেল থেকে নেমে সে জানতে চাইল, ‘ঠিক আছো তো, বন্ধু?’ বন্ধু উত্তর দিল, ‘হ্যাঁ, আমি ঠিক আছি আর ক্যারিয়ারটাও খুব আরামদায়ক। তুমি চালিয়ে যাও।’  বাবা :কী রে, সেই কখন আমি বাজারে যাওয়ার সময় আমি তোদের দুই ভাইকে মারামারি করতে দেখে গেলাম। থামতেও বললাম। আর এখন কি না ফিরে এসে দেখছি তোরা আবার মারামারি শুরু করেছিস! ছেলেরা :না, বাবা। আমরা তো আবার শুরু করিনি। তুমি যাবার আগে যেটা দেখে গিয়েছিলে সেই মারামারিটাই এখনো থামানোর চেষ্টা করছি!  শিক্ষক :আমি তোকে খুব ভালোবাসি বলেই মাঝে মাঝে শাসন করার জন্য মারি বা বকাঝকা করি। ছাত্র :সে তো স্যার আমিও আপনাকে অনেক ভালোবাসি। কিন্তু ভালোবাসাটা প্রকাশ করতে পারি না।  স্বামী :তুমি বড্ড অপচয় করছ। সেই সকাল থেকে বিনা প্রয়োজনে ইলেকট্রিক হিটারটা জ্বালিয়ে রেখেছ কেন? স্ত্রী :আরে এতে আমাদের অপচয় হবে কেন? হিটারটা তো আমি পাশের বাড়ি থেকে ধার করে এনেছি।