স্মরণীয় উক্তি

 প্রত্যেক মানুষের তিন ধরনের চরিত্র আছে—যা সে প্রকাশ্যে দেখিয়ে বেড়ায়, যা তার সত্যিকারে আছে এবং যা সে মনে করে তার আছে। - আলফাঁসো কার  অভাবেও যার স্বভাব ঠিক থাকে, সেই যথার্থ চরিত্রবান। - সিনেকা  তোমার চরিত্র যদি নির্মল হয় এবং তুমি যদি সুশিক্ষিত হও তবে নিজেকে নিয়ে তুমি গর্ব করতে পারো। - ডিজরেইলি  চরিত্রকে সহজ করার চাইতে সংশোধন করা কষ্টকর। - স্যামুয়েল স্মাইল  ভালোবাসা, আশা, দুঃখ এবং বিশ্বাস দিয়ে গড়া মানুষের চরিত্র। - রবার্ট ব্রাউনিং