জন্মদিন

মহেশ ভাট :বলিউডের অন্যতম একজন খ্যাতিমান পরিচালক। পরিচালনার পাশাপাশি তিনি প্রযোজনা ও কাহিনীকারও। ১৯৪৮ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তার পরিচালিত অধিকাংশ ছবিই পেয়েছে জনপ্রিয়তা। ১৯৭০ সালে ‘সাকাত’ ছবির মধ্য দিয়েই বলিউডে পরিচালনা শুরু করেন তিনি। পরিচালনায় তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু অ্যাওয়ার্ড অর্জন করেন। তার পরিচালিত প্রায় সবকটি ছবিই ব্যবসা সফল ও জনপ্রিয়। সম্প্রতি তার পরিচালনায় ‘মার্ডার ২’, ‘জিসম ২’ মুক্তি পেয়েছে। খুব শীঘ্রই ‘রাজ ৩’ মুক্তি পাবে।