নাট্যদুয়ারের ১০ বছর পূর্তি উত্সব
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫১
‘পাড়ায় পাড়ায় থিয়েটার জন্মাক’—এই স্লোগান নিয়ে ২০০৩ সালের ১ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে একটি নতুন নাট্য সংগঠন নাট্যদুয়ার। যাত্রা শুরুর পর দশ বছর পেরিয়েছে এ বছরই। দশম বর্ষপূর্তি উত্সব জমকালোভাবে আয়োজনের ব্যবস্থা নিয়েছে নাট্য সংগঠন নাট্যদুয়ার। যাত্রা শুরুর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে ঢাকাসহ সারাদেশে ১০টি শাখা সংগঠনে বিস্তৃত হয়েছে এই দলটি। এবারের উত্সবের আয়োজন হয়েছে পুঠিয়ার সাতবাড়িয়া শাখার সাতবাড়িয়া স্কুল মাঠে। আজ এই উত্সবের উদ্বোধন করবেন বরেণ্য নাট্যজন মামুনুর রশিদ।