ইচ্ছে গানের দুপুরে মাহমুদ জুয়েল
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫১
আজ ‘ইচ্ছে গানের দুপুরে’ একক গান পরিবেশন করবেন নর্দানস্টার খ্যাত মাহমুদ জুয়েল। তার নিজস্ব ব্যান্ড দল নর্দানস্টারকে সাথে নিয়েই তিনি আজকের লাইভ অনুষ্ঠানে পারফর্ম করবেন। দীর্ঘ প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে এই অডিও ইন্ডাস্ট্রিতে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন কণ্ঠশিল্পী সুরকার মাহমুদ জুয়েল।
আজ মাছরাঙার ‘ইচ্ছে গানের দুপুর’ অনুষ্ঠান প্রসঙ্গে মাহমুদ জুয়েল বলেন, ‘দীর্ঘদিন ধরেই মিউজিক করলেও বা এই পথের সাথে জড়িত থাকলেও আমার কাছে টিভি লাইভটা একেবারেই নতুন কনসেপ্ট। তাই একেবারে নতুন করেই আবার শুরু করছি। একটানা ১৬/১৭টি গান পরিবেশনার পরিকল্পনা রয়েছে। বাকিটা শ্রোতা-দর্শকদের রেসপন্সের ওপরে। আশা করছি ভালো একটি শো উপহার দিতে পারব।