ঝিনাইগাতীতে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

ঝিনাইগাতীতে বৃহস্পতিবার সন্ধ্যায় ইজিবাইকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম মরিচফুল (৮৫)। তিনি উপজেলার ধানশাইল গ্রামের মৃত শহিজ উদ্দীনের স্ত্রী।  পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় মরিচফুল বাড়ির সামনের রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে  নেওয়ার পথে মারা যান।

ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।