জাপানের সঙ্গে বিরোধপূর্ণ জলসীমায় চীনের জাহাজ
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৬
চীনের দু’টি জাহাজ বৃহস্পতিবার জাপানের সাথে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কেন্দ্রস্থলের জলসীমায় ঢুকে পড়েছে। এশিয়ার এই দুই ক্ষমতাধর দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজমান। এই অবস্থায় বিরোধপূর্ণ জলসীমায় প্রবেশ ছিল সর্বশেষ এ জাতীয় ঘটনা। জাপান কোস্টগার্ড জানায়, সকালে চীনা কোস্টগার্ডের দু’টি জাহাজ টোকিও নিয়ন্ত্রিত সেনকাকু দ্বীপপুঞ্জের জলসীমার ১২ নটিক্যাল মাইল অভ্যন্তরে ঢুকে পড়ে। তবে চীন দ্বীপপুঞ্জটি তাদের বলে দাবি করে আসছে। বেইজিংয়ের কাছে এটি দিয়াউজু দ্বীপপুঞ্জ নামে পরিচিত। একবছর আগে জাপান এ দ্বীপপুঞ্জের একটি অংশ জাতীয়করণ করার পর থেকেই এ দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং উভয় দেশের সরকারি জাহাজকে প্রায় মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়।