কাউখালীতে জেপির কর্মীসভা অনুষ্ঠিত

গত বুধবার বিকালে কাউখালীর ২নং আমড়াজুরি ইউনিয়ন জাতীয় পার্টির (জেপির) কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শাহ আলম সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান। বক্তব্য রাখেন জেপির সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খান মোঃ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, ছাত্র সমাজের সভাপতি মন্জুরুল মাহাফুজ পায়েল, জেপি নেতা নেপাল চন্দ্র দে, মামুন তালুকদার, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, সাংগঠনিক সম্পাদক শেখ লিটন, সহিদুল আলম, ইউপি সদস্য সেকেন্দার আলী, সুবিমল হালদার, ইউপি সদস্য অনিল চন্দ্র হালদার, শফি হোসেন, রনজিত কুন্ডু, সেকেন্দার সরদার, বাবুল কুন্ডু প্রমুখ। বক্তারা এলাকায় উন্নয়ন ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে কাউখালীর সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের গণসংযোগ ও তদারকির জন্য ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।