মেহেরপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১১
মেহেরপুরে যুবলীগ নেতা নাসিরউদ্দীনের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে নাসিরকে। এ ঘটনায় দোকানি নজরুল ইসলামও আহত হন। নাসিরউদ্দীন মেহেরপুর পৌরসভাধীন ৫নং ওয়ার্ড নতুনপাড়ার আবুল কাশেমের ছেলে। তিনি জেলা যুবলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য। সন্ধ্যা রাতের একটি গণ্ডগোলের জের ধরে এ হামলা হয়েছে বলে ধারণা করছেন নাসিরউদ্দীনের পরিবারের লোকজন।