পৃথক ঘটনায় ৬ জনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৬ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।-খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। গাইবান্ধা গাইবান্ধার সাদুল্লাপুরে গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুইপারের পুশ করা ইনজেকশনে রহিমা বেগম (২৬) নামে এক গর্ভবতী মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডাক্তার ও নার্সকে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) জগন্নাথপুরে গত বুধবার বিকালে মাজেদা বেগম (১৪) নামে একজন আত্মহত্যা করেছে। সে লাউতলা নুরবালা গ্রামের মৃত আলতাব আলীর মেয়ে। খবর পেয়ে পুলিশ কিশোরীর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) ফুলবাড়ীয়া উপজেলার কৈয়ারচালা গ্রামে গত বুধবার হাফিজা খাতুন (১৭) নামে এক গার্মেন্টস শ্রমিকের বিষপানে মৃত্যু হয়েছে। সে শামছুল হকের মেয়ে। সুজানগর (পাবনা) পাবনার সুজানগরের ভাদুরভাগ গ্রামে গতকাল বৃহস্পতিবার বিদ্যুত্স্পৃষ্টে রফিকুল ইসলাম (২৪) নামে একজনের মৃত্যু হয়েছে। নিজ বাসায় বিদ্যুত্ সংযোগ নেয়ার সময় শরীরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সে সাইফুল ইসলামের ছেলে। এদিকে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের দুবলাপাড়া গ্রামের মৃত আকুল প্রাং এর চায়না বেগম (৩৫) মেয়ে কীটনাশক পানে আত্মহত্যা করেছে। সে পাবনা সদর উপজেলার ভজেন্দ্রপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। শাহজাদপুর (সিরাজগঞ্জ) শাহজাদপুরে করতোয়া নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে ফকির (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে শান্তিপুর নিমাইগাড়ি গ্রামের ফারুকের পুত্র।