মহেশপুরে ৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১২
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার রুলি গ্রাম থেকে যশোর বিজিবি ৩টি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে। বিজিবি সূত্রে জানা যায়, যশোর ২৬ ব্যাটেলিয়নের সিও লেঃ কর্নেল মতিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে রুলী গ্রামের একটি বাড়ির ধানের গোলার ভিতর থেকে ৩টি মূর্তি উদ্ধার করে।
এ সময় বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।