সংবাদ সংক্ষেপ

ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ “জেনেটিকালী মডিফাইড বিটি বেগুন স্বাস্থ্য, পরিবেশ, প্রাণ ও প্রাণবৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। তাই বিটি বেগুনের সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার ফলাফল জনসম্মুখে প্রকাশ না করে মাঠ পর্যায়ে তা চাষের ছাড়পত্র না দেয়ার জন্য পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। বুধবার জিএমও বিরোধী গণমোর্চার আয়োজনে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও পথসভায় বলা হয়, বিটি বেগুন মাঠ পর্যায়ের চাষের জন্য চূড়ান্ত ছাড়পত্র দিতে যাচ্ছে সরকার। এমন সংবাদ একটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় কৃষক ও পরিবেশবাদীরা উদ্বিগ্ন। তাই অবিলম্বে বিটি বেগুনের ছাড়পত্র দেয়াসহ সকল কার্যক্রম বন্ধ করতে হবে। এ ব্যাপারে উচ্চ আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান বক্তারা। ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ ফুলবাড়ী উপজেলার বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল গনি মিয়ার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আজিজার রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাকির হোসেন, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন, হবিবর রহমান, প্রাক্তন ইউপি সদস্য সাহেরা বেগম প্রমুখ। জয়পুরহাটে প্রথমবারের মত আয়কর মেলা জয়পুরহাট প্রতিনিধি\ জয়পুরহাট জেলায় প্রথমবারের মত দুই দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় জয়পুরহাট উপ-কর কমিশনারের কার্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী। এসময় বগুড়া কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার ড. খন্দকার ফেরদৌস আলম, জয়পুরহাট চেম্বার অব কমার্স এর সভাপতি আব্দুল হাকিম মন্ডল ও জয়পুরহাট কর সার্কেলের সহকারী কর কমিশনার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। গৌরনদীতে চেয়ারম্যান গার্ডেনে বৃক্ষ রোপণ গৌরনদী (বরিশাল) সংবাদদাতা\ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম বাজারে চেয়ারম্যান গার্ডেনের উদ্বোধন করা হয়েছে। বুধবার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিল্বগ্রাম বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈকত গুহ পিকলু বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এ গার্ডেনের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হামিদ গোমস্তা, গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল হোসেন গোমস্তা, ইউপি সদস্য জাফর মৃধা, রহিম সরদার। জামালপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ জামালপুর প্রতিনিধি \ গত সোমবার জামালপুর জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্যদের পক্ষে শহরের প্রায় ২৫টির বেশি তোরণ নির্মাণ করা হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্ল্যাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, খাদ্যমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক, সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি, প্রিন্সিপাল মতিউর রহমান এমপি, আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি ও ডা: মুরাদ হাসান এমপি। সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইতে হবে এবং তার নির্বাচনী এলাকায় উন্নয়নসহ দলীয় কর্মকাণ্ডের ভূমিকা উল্লেখ করেন। কসবা পৌর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ বুধবার কসবা পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। পৌর যুবলীগ সভাপতি মো. নিজাম উদ্দিন সরকার ধনুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ সভাপতি এডভোকেট মাহবুবুল আলম খোকন। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা যুবলীগ সভাপতি এম.জি হাক্কানী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী মো: আজহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. এমরান উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক পলাশ প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে দুলাল মিয়াকে সভাপতি ও রতন সরকারকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কসবা পৌর যুবলীগ কমিটি গঠিত হয়। নরসিংদীতে নারী বিষয়ক উন্মুক্ত সংলাপ নরসিংদী প্রতিনিধি \ ‘নারীর অগ্রযাত্রা, ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয়, রবং পরিপূরক’ এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার ‘উন্মুক্ত সংলাপ’ অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম, জেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা উম্মে মাহমুদা খানম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রড্রিক্স, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, প্রভাষক ড. নাসরিন সুলতানা, শিক্ষিকা হাফেজা বেগম, প্রভাষক সিগ্ধা বাউল, সম্পা বেগম, চিনিশপুর ইউপি চেয়ারম্যান এমএন জামান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় প্রমুখ। হোসেনপুরে শিক্ষাসামগ্রী বিতরণ হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ এনজিও ফোরামের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ জন ছাত্রীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিও ফোরামের আঞ্চলিক কর্মকর্তা স্বপন কুমার রায়। আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুলবাহার বেগম, সমাজসেবক মো. সিরাজ উদ্দিন, ডা. সোহরাব উদ্দিন, একে্ স্বপন চৌধুরী, সাংবাদিক মো. হারুন অর রশিদ, মো. এমদাদ উদ্দিন সবুজ। কাউখালীতে মহিলা পরিষদ কর্মীদের প্রশিক্ষণ কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে গতকাল বৃহসপতিবার বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক মাস উপলক্ষে কলেজপাড়া, আসপর্দ্দী, বাশুরী ও উজিয়াল খান দাশের কাঠী, কচয়াকাঠী গ্রাম শাখার সদস্যদের সাংগঠনিক বিষয়ে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মহিলা পরিষদের সভানেত্রী জাহানুর বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুনন্দা সমদ্দার, সাংগঠনিক সম্পাদক লীলা রায়, প্রশিক্ষণ সম্পাদক রাশিদা পারভীন, সদস্য মিনতী ঘরামী সেতারা বেগম, ইউপি সদস্য শিরিন বেগম, মনোয়ারা বেগম, সবিতা ঘোষ প্রমুখ। নন্দীগ্রামে যুবলীগের আনন্দ মিছিল নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ জামায়াত নেতা আব্দুল কাদের মোল্ল¬ার ফাঁসির রায় হওয়ায় গত বুধবার বিকালে নন্দীগ্রাম উপজেলা যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। উপজেলা যুবলীগের আহবায়ক তপন চন্দ্র মহন্ত দুলালের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়। হবিগঞ্জে বিয়াম ল্যাবরেটরি স্কুলের জমির দলিল হস্তান্তর হবিগঞ্জ প্রতিনিধি \ ইংলিশ মিডিয়াম স্কুল বিয়াম ল্যাবরেটরির জন্য নির্ধারিত শহরের রাজনগর এলাকায় সরকারিভাবে ৫৫ শতক জমির দলিল হস্তান্তর করা হয়েছে। গত বুধবার সকালে জেলা প্রশাসকের কক্ষে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের কাছে এ দলিল হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিলীপ কুমার বণিক। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ, স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা, প্রেসক্লাব সভাপতি ফজলুর রহমান, চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ। দিনাজপুরে ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র প্রদান স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুরের খানসামা উপজেলা সদরের যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ন্যাশনাল সার্ভিসের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে গতকাল বৃহস্পতিবার সনদপত্র ও নিয়োগপত্র প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এমপি। এ কার্যক্রমের আওতায় ৬৪৫ জনকে নিয়োগপত্র ও ৯৪৪ জনকে সনদপত্র প্রদান করা হয়। এমপি গিয়াসকে হত্যার হুমকিদাতা ছাত্রলীগ কর্মী আটক গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহম্মেদকে মোবাইল ফোনে হত্যার হুমকিদাতা কলেজ ছাত্র এবং ছাত্রলীগ কর্মী মিজানুর রহমানকে (১৭) আটক করেছে গফরগাঁও থানা পুলিশ। সে আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক ১মবর্ষ বিজ্ঞান বিভাগের ছাত্র ও পাঁচবাগ ইউনিয়নের আওয়ামী লীগের নেতা বাদল মিয়ার ছেলে। সৈয়দপুরে নারী বিষয়ক সংলাপ সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে নারী বিষয়ক সংলাপ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সৈয়দপুর উপজেলা প্রশাসন এ সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি এবং মডারেটর ছিলেন নীলফামারী জেলা প্রশাসক এস. এম মাহফুজুল হক। আলোচনায় অংশ নেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার বেগম, সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ, সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার শাহাজাদি প্রমুখ। বাঞ্ছারামপুরে জেলেদের পরিচয়পত্র প্রদান বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ বাঞ্ছারামপুর উপজেলা মত্স্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপজেলা ছলিমাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোঃ রোস্তম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সচিব মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা মত্স্য কর্মকর্তা মোঃ আবুল কাশেম, প্রফেসর চান মিয়া সরকার। জনপ্রতিনিধি, মত্স্য চাষী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনাজপুরে শ্রেষ্ঠ করদাতা এজেডএম রেজওয়ানুল হক পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা \ ২০১২-২০১৩ কর বর্ষে দিনাজপুর জেলার সর্বোচ্চ করদাতা হিসেবে পার্বতীপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী এ. জেড. এম রেজওয়ানুল হক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আরো দুইজন করদাতা হলেন ফুলবাড়ীর সাপ্তাহিক দেশ মা পত্রিকার প্রকাশক রাজু কুমার গুপ্ত এবং মেসার্স আমিন ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ রুহুল আমিন। রংপুর কর অঞ্চলের কর কমিশনার অনিমেষ রায়ের সভাপতিত্বে আয়োজিত সর্বোচ্চ করদাতাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার (কর ও আপীল ও অব্যাহতি) সদস্য মোঃ শাহজাহান ও বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত। গাইবান্ধায় ধর্ষণ মামলায় ১ জনের ৫ বছর কারাদণ্ড গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার সাদুল্লাপুরে ধর্ষণের অভিযোগে দীপক চন্দ্র মণ্ডল (২৩) নামে ১ ব্যক্তিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গাইবান্ধার নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক কাজী এ. এম. জয়নাল আবেদীন এ আদেশ দেন। দণ্ডিত দীপক চন্দ্র মণ্ডল জামালপুর গ্রামের সচীন চন্দ্র মণ্ডলের ছেলে। আড়াইহাজারে শিশু ও নারী যোগাযোগ উন্নয়নে কর্মশালা গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম ৪র্থ পর্যায় শীর্ষক প্রকল্পের অধীন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কর্মশালা গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরিদ পাশা, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, শিক্ষক নেতা লোকমান হোসেন প্রমুখ। কর্মশালায় ইউপি চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা, ডাক্তার, সাংবাদিকসহ সকল শ্রেণির লোকজন অংশ নেন। দাগনভূঞায় ৮০জন মহিলাকে এলজিইডির চেক প্রদান দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ পল্ল¬ী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে মহিলা কর্মীদের চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ায় তাদের সঞ্চয়কৃত অর্থ এলজিইডির দারিদ্র্যতা বিমোচনে সেমিনারে বুধবার সকালে দাগনভূঞা উপজেলা বিআরডিবি হলে অনুষ্ঠিত হয়েছে। দাগনভূঞা উপজেলার আটটি ইউনিয়নের ৮০ জন উপকারভোগী মহিলাদের প্রত্যেককে ৬৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ফেনী জেলা এলজিইডির প্রকৌশলী এ কে এম রশিদ আহম্মেদ, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন প্রমুখ।