রাঙ্গামাটি প্রতিনিধি
বরকল উপজেলার সুভলং ইউনিয়নের মাইসছড়ি নামক এলাকায় শুক্রবার সকাল আটটার দিকে বরকল থেকে রাঙ্গামাটিগামী একটি দেশীয় ট্রলার বোট ও রাঙ্গামাটি থেকে বরকলগামী ট্রলার বোটের দুটির মুখোমুখি সংঘর্ষে উপজেলার বড় হরিনা ইউনিয়নের বড় হরিনা মুখ গ্রামের মৃত প্রবীর চন্দ্র দেওয়ানের পুত্র উত্তম কুমার দেওয়ান (৪৮) আঘাত পেয়ে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। আর তার বড়ভাই অথিতি দেওয়ান (৫৫) গুরুতর আহত হয়। নিখোঁজ উত্তম কুমার দেওয়ান ও আহত অথিতি দেওয়ান সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ানের ভাই। বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান জানান, ঘটনাস্থলে ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।