হোটেলের বিছানায় স্বাগত জানালো কুমির!
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৫
মানুষ হোটেলে যায় একটু বিনোদনের জন্য কিংবা একটা রাত নিরাপদে কাটাতে। কিন্তু সেই হোটেলে যদি মানুষ খেঁকো কুমির থাকে এবং আপনার বিছানায় এসে দাঁতগুলো বের করে। তাহলে হয়তো আপনি মরবেন না, কিন্তু মৃতপ্রায় হবেন! এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে জিম্বাবুইয়ের এক নাগরিককে।জিম্বাবুয়ের হিউম্যানি লজের পরিচালক গাই হুইটহল বলেন, সকালের নাস্তা খাওয়ার সময় আমি একটি মেয়ের চিত্কার শুনতে পাই। সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে ওই কক্ষে যাই। গিয়ে দেখি তার বিছানায় জলের ভেতর বাস করা মানুষ খেঁকো কুমির! ধারণা করা হচ্ছে, কুমিরটি রাতভর কক্ষটিতে বেডের নীচে লুকিয়ে ছিল। কক্ষের ভেতর আলো আসায় জন্তুটি জেগে ওঠে। তবে কিভাবে এটি কক্ষের ভেতর পৌঁছালো সেই বিষয়ে কিছু জানাতে পারেননি পরিচালক। - ইউপিআই