গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
গোদাগাড়ী উপজেলার কাকনহাট রেলস্টেশন থেকে বৃহস্পতিবার রাতে ট্রেনের চোরাই তেলসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তির নাম আশেক আলী। ৯৫ লিটার ডিজেলসহ তাকে আটক করা হয়।
আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম।