গাইবান্ধায় আশার স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি

গাইবান্ধায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র সপ্তাহ ব্যাপী স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহ ব্যাপী আশা’র সদস্যদের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচিতে এবার কৃমি ও তার প্রতিকার নিয়ে বিষদ আলোচনা করা হয়। গত মঙ্গলবার সাদুল্লাপুর উপজেলার তালুক মন্দুয়ার গ্রামে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচিতে আলোচনা করেন গাইবান্ধা জেলার সাদুল্লাপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. জাওহারুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার মো. মতিউর রহমান প্রমুখ। ব্রাঞ্চ ম্যানেজার মো. মতিউর রহমান জানান, আশা সারাদেশে প্রতিমাসে এক সপ্তাহব্যাপী স্বাস্থ্যবিষয়ক ১টি ইস্যু নিয়ে তাদের সদস্যের মাঝে আলোচনা করেন। ওই সময়ে আশা’র ১৪ হাজার ঋণ কর্মী জনপ্রতি দৈনিক গড়ে ৩টি দলের (প্রতি দলের সদস্য ২০ জন) মাঝে আলোচনা করেন।