বটিয়াঘাটায় আমন চাষিদের অনুদান প্রদান

উপজেলা ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় তিতুখালী গ্রামের ৫৩ জন কৃষকের মাঝে চলতি আমন মৌসুমে ১ লাখ ৯৮ হাজার টাকা অনুদান হিসাবে প্রদান করা হয়েছে। সেচ, সার ও কীটনাশক ক্রয় বাবদ প্রতি কৃষক ৫ হাজার ৫শ’ টাকা গ্রহণ করেন।