পাথরঘাটায় গণমাধ্যমের
ভূমিকা শীর্ষক
মতবিনিময়
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৩৮
বরগুনার পাথরঘাটায় নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভুমিকা শীর্ষক দিনব্যাপী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রায়হানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ) এর আয়োজনে মতবিনিময় সভায় পাথরঘাটার ১০ জন সাংবাদিকসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা’র (এনজিও) ৩০ জন প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।