পঞ্চগড়ে বিদ্যালয়ে খেলার সামগ্রী বিতরণ
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৩৯
পঞ্চগড় জেলায় সুবিধা বঞ্চিত প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। আরডিআরএস বাংলাদেশ শিক্ষা কর্মসূচির আওতায় গতকাল বুধবার ৩০টি বিদ্যালয়ে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় ইউনিটের কর্মসূচি সমন্বয়কারী জেবা আফরোজা এবং বিদ্যালয়ের সিএমএফ ও এসএমসি সদস্যগণ উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় চলতি বছরে বিদ্যালয়গুলোতে কমিউনিটি মনিটরিং ফোরাম (সিএমএফ) গঠন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের করণীয় শীর্ষক কর্মশালা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়েছে।