বানারীপাড়ায় কারিতাসের অনুদান
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৩৯
বানারীপাড়ায় কারিতাসের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বিকালে কারিতাস মিলনায়তনে মাঠ কর্মকর্তা আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পরিষদের নির্বাহী সদস্য ও বিডিএস ম্যানেজার এটিএম মোস্তফা সরদার, বানারীপাড়া প্রেসক্লাব সম্পাদক এস কে ভি জয়দেব।