কেন্দুয়ায় শিক্ষা মেলা

নেত্রকোনার কেন্দুয়ায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে গত রবিবার (৮ সেপ্টেম্বর) পৌর সদরের উত্তর কেন্দুয়া ক্লাস্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এক শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় র্যালি, আলোচনা সভা, বিতর্ক, চিত্রাংকন, রচনা, ছড়া, ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। কেন্দুয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রণেন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুশাসনের জন্য প্রচার অভিযান (সুপ্র)’র নেত্রকোনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মতীন্দ্র সরকার।