২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ প্রস্তুতি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৫১
বাংলা
স্মৃতিশ সানা, সহকারি শিক্ষক
এস ও এস হারম্যান মেইনার কলেজ ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা আজও কয়েকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শব্দার্থ আলোচনা করা হলো
অবাক জলপান:
১.আকাঙ্ক্ষা -আগ্রহ, ইচ্ছা
২.তেষ্টা-পিপাসা,তৃষ্ণা
৩.বরকন্দাজ- পাহারাদার
৪.গেরস্ত - গৃহস্ত।
ঘাসফুল:
১.কিরণ - আলো
২.ধরা - পৃথিবী
দেখে এলাম নায়াগ্রা:
১.গহ্বর -গর্ত
২.পতন -নিচে পড়া।
দুই তীরে:
১.নির্জন -জনশূন্য স্থান
২.তট - নদীর তীর
৩.ডিঙি- এক ধরনের নৌকা
৪.বেণুবন-বাঁশ বাগান
৫.নিরবধি - অনবরত
৬.আচ্ছাদন - ঢাকনি।
ভাবুক ছেলেটি:
১.বিলেত - ইংল্যান্ড
২.উত্তরকালে - ভবিষ্যত্কালে
৩.পর্যবেক্ষণ - কোন কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা।
প্রার্থনা:
১.মহান-শ্রেষ্ঠ, মহত্, উদার
২.ভূলোক - পৃথিবী
৩.পরিতাপ-দুঃখ, খেদ
৪.পন্থা - পথ
৫.পূণ্য - ভালো কাজ
৬.যাচি - প্রার্থনা করি
৭.অনন্ত - অশেষ, যার শেষ নেই।
স্মরণীয় যাঁরা চিরদিন:
১.বরেণ্য - মান্য
২.যশস্বী - বিখ্যাত
৩.মনস্বী - উদারমনা
৪.অসাধু - অসত্
৫.পাষণ্ড - নির্দয়
৬.দেশদ্রোহী-দেশের শত্রু
৭.অবরুদ্ধ - বন্দী
৮.অবধারিত- অনিবার্য
মাটির নিচে যে শহর:
১.জনপদ - লোকালয়
২.নিদর্শন- প্রমাণ,চিহ্ন
৩.প্রাচীনতম - বহুকাল আগের কিছু
৪.অভিভূত - ভাবাবিষ্ট
হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা:
১.উদ্দীপ্ত - উজ্জীবিত
২.অভিযাত্রিক - যে অভিযান করে
৩.মাহেন্দ্রক্ষণ - বিশেষ