২১,৪৫,৬০ সংখ্যাগুলোর গড় কত? গণিত
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৫১
আব্দুল মান্নান সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
চতুর্থ অধ্যায় —গড়
১. ২১,৪৫,৬০ সংখ্যাগুলোর গড় কত?
ক)২১ খ)৪২ গ)৪৫ ঘ)৬০
উত্তর ঃ খ) ৪২
২. ২, ৩, ৪, ৫, ৬ এই পাঁচটি সংখ্যার গড় কত?
ক)৩ খ)৪ গ)৫ ঘ)৬
উত্তর ঃ খ) ৪
৩. তিনটি সংখ্যার গড় ১৭। সংখ্যাটি তিনটির সমষ্টি কত?
ক)৩৯ খ)৪৮ গ)৪৫ ঘ)৫১
উত্তর ঃ ক) ৫১
৪. গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশিগুলোর অবস্থা কিরূপ হতে হয়?
ক)একই জাতীয় খ)ভিন্ন ভিন্ন
গ)উভয় প্রকার ঘ)কোনটিই নয়
উত্তর ঃ ক) একই জাতীয়
৫. এগারোটি সংখ্যার মধ্যে ছয়টি সংখ্যার গড় ৫৬ এবং শেষের পাঁচটি সংখ্যার গড় ৫৮। সমস্যার সমাধানে প্রথমে কী করতে হবে?
ক) ছয়টি সংখ্যার গড়কে ছয় দ্বারা গুণ করতে হবে
খ) ছয়টি সংখ্যার গড়কে ছয় দ্বারা ভাগ করতে হবে
গ) পাঁচটি সংখ্যার গড়তে ছয় দ্বারা গুণ করতে হবে
ঘ)পাঁচটি সংখ্যার পড়কে ছয় দ্বারা গুণ করতে হবে
উত্তর ঃ ক) ছয়টি সংখ্যার গড়কে ছয় দ্বারা গুণ করতে হবে
৬. আটটি ফিতার গড় মূল্য ৫ টাকা ৭৫ পয়সা হলে, মোট মূল্য নির্ণয়ে কী করতে হবে?
ক) আট থেকে গড় মূল্য বিয়োগ করতে হবে
খ) আট এর সাথে গড় মূল্য যোগ করতে হবে
গ) আটকে গড় মূল্য দ্বারা ভাগ করতে হবে
ঘ) আটকে গড় মূল্য দ্বারা গুণ করতে হবে
উত্তর ঃ ঘ) আটকে গড় মূল্য দ্বারা গুণ করতে হবে
৭. মলি বার্ষিক পরীক্ষায় বাংলায় ৬৮, গণিতে ৯৬, ইংরেজিতে ৮১, বিজ্ঞানে ৭৭ এবং সমাজে ৭৩ নম্বর পেয়েছে। সমস্যাটির গড় নির্ণয় প্রথমে কী করতে হবে?
ক) প্রাপ্ত নম্বরগুলোকে গুণ করতে হবে
খ) প্রাপ্ত নম্বরগুলোর ল.সা.গু. নির্ণয় করতে হবে
গ) প্রাপ্ত নম্বরগুলোকে যোগ করতে হবে
ঘ) প্রাপ্ত নম্বরগুলোকে বিয়োগ করতে হবে
উত্তর ঃ গ) প্রাপ্ত নম্বরগুলোকে যোগ করতে হবে