চলচ্চিত্র নিয়েই ব্যস্ত শম্পা

‘সুপার হিরো-সুপার হিরোইন’খ্যাত শম্পা এখন অভিনয়ে অনেক ব্যস্ত সময় পার করছেন। বেশ কিছু চলচ্চিত্র ও নাটকের জন্য প্রায় প্রতিদিনই শুটিং করতে হচ্ছে তাকে। নিজের ব্যস্ততা প্রসঙ্গে শম্পা বলেন, ‘গেল ঈদের পর থেকে শুধু নাটকই করছিলাম। মালয়েশিয়ায় একসঙ্গে চারটি নাটকের কাজ শেষ করে এলাম। এসেই একটি ছবির ডাবিংয়ে সময় দিতে হয়েছে। গত বেশ কিছুদিন মাগুরায় একটি চলচ্চিত্রে শুটিং করে সম্প্রতি ঢাকায় ফিরেছি। আগামীকাল থেকে নতুন একটি ছবির শুটিং শুরু হবে। ঈদের অনেকগুলো নাটকের প্রস্তাব থাকলেও চলচ্চিত্রের শুটিংয়ের জন্য সময় দিতে পারছি না। এখন তো ঈদের নাটকের শুটিং মৌসুম। কিন্তু করতে পারছি না। তবে সুখবর হলো আসছে কোরবানির ঈদের পরপরই আমার দুইটি চলচ্চিত্র একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমি খুব এক্সাইটেড। ছবি দুটি হলো ‘এক্সকিউজ মি’ এবং ‘লাভ ইউ’। এর মধ্যে ‘এক্সকিউজ মি’ ছবিটি ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণবশত ঈদের দুইসপ্তাহ পর ছবিটি মুক্তি পাচ্ছে। যাই হোক, চলচ্চিত্রে দর্শকদের গ্রহণযোগ্যতা ও ভালোবাসা নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই।’