একাধিক ধারাবাহিক নিয়ে ব্যস্ত
রূপু হিমেল
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৫৫
একাধিক ধারাবাহিক নিয়ে এখন ব্যস্ত রূপু হিমেল। এর মধ্যে এটিএন বাংলায় ‘ডিবি’ এবং আরটিভিতে ‘থানার নাম শনির আখড়া’ দুটি ধারাবাহিক নিয়মিত প্রচার হচ্ছে। নিজের অভিনয় ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার দুইটি ধারাবাহিক নিয়মিত প্রচার হচ্ছে। একটি ধারাবাহিক শত পর্বও পেরিয়েছে। এরইমধ্যে বেশ ক’টি বিজ্ঞাপনের কাজ করেছি। আসছে ঈদ উপলক্ষে কিছু এক ঘণ্টার নাটকের কাজও করেছি। দর্শকদের গ্রহণযোগ্যতা নিয়ে নিয়মিত অভিনয়ে এগিয়ে যেতে চাই।’