মঙ্গলে প্রাণের সম্ভাবনা ক্ষীণ!
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩০
সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ মঙ্গলে প্রাণের সম্ভাবনা খুবই কম। বিজ্ঞানীরা মঙ্গলে জীবনের যে উপস্থিতি আশা করেছিল তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। নাসার বিজ্ঞানীরা বলছেন, তাদের কিউরিওসিটি রোভারে ধরা পড়েনি লাল গ্রহের পাতল?া বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের উপস্থিতি। জীবের উপস্থিতি জানান দেয় এই মিথেন গ্যাস।
মঙ্গল এক সময় বসবাসের যোগ্য ছিল তার প্রমাণ সংগ্রহে মঙ্গলে বিচরণ করছে নাসার ৯০০ কেজি ওজনের কিউরিওসিটি। গত বছরের আগস্টে মঙ্গলে অবরতরণ করে কিউরিওসিটি। মঙ্গলের বায়ুমণ্ডলে স্থির মাত্রার মিথেন গ্যাস সেখানকার পাথরের ভেতরে আর ধূলিতে থাকা জীবন্ত জীবাণুর উপস্থিতি ইঙ্গিত হতে পারত। কিন্তু এই গ্যাসের অনুপস্থিতি মঙ্গলে জীবাণুর উপস্থিতির আশায় ভাটা ফেলে দিয়েছে। পৃথিবীতে মল হিসেবে অনেক জীবাণু মিথেন হিসেবে ছাড়ে যা বায়ুমণ্ডলের সঙ্গে মিশে যায়।
এর আগে বিজ্ঞানীরা জানিয়েছিল, তারা মঙ্গলে মিথেন গ্যাসের উপস্থিতি পেয়েছে, এমনকি অনেক সময় মঙ্গলের ভূত্বক থেকে মিথেন শিখা উঠতে দেখেছে। ২০০৯ সালে ওয়াশিংটন ডিসিতে সদর দফতরে নাসা এক সংবাদ সম্মেলনে জানায়, তারা মঙ্গলের বিভিন্ন ভূতাত্ত্বিক উপাদানের চারপাশে মিথেন উদগীরিত হতে দেখেছেন।
তবে তাদের এ সাম্প্রতিক প্রমাণ ইউরোপীয় স্পেস এজেন্সির মঙ্গল যাত্রায় সমস্যা সৃষ্টি করবে না বলে জানিয়েছে নাসা কর্তৃপক্ষ। ২০১৮ সালে মঙ্গলে মহাকাশ যান পাঠানোর পরিকল্পনা রয়েছে খেয়াযান ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার। সুত্র :গার্ডিয়ান