বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান ফিলিপাইনের প্রেসিডেন্টের

ফিলিপাইনের দক্ষিণে উপকূলীয় এলাকায় জিম্মি ঘটনায় আরো রক্তক্ষয় বন্ধ করতে গতকাল শুক্রবার বিদ্রোহীদের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কোরাজন আ্যাাকুইনো। দেশটিতে গত ১১ দিন ধরে এ ঘটনায় সেনা-বিদ্রোহী সংঘর্ষ অব্যাহত রয়েছে। গত ৯ সেপ্টেম্বর দুইশ’রও বেশি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এমএন-এলএফ) বিদ্রোহীরা জামবোয়াঙ্গা শহরের উপকূলে ধ্বংসযজ্ঞ চালায়। এতে পাঁচটি সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া তারা প্রায় ২শ’ মত লোকজনকে জিম্মি করে। এ ঘটনায় ৪,৫০০ সেনা ও পুলিশ ঐ এলাকায় মোতায়েন করা হয়। তারা জল ও আকাশপথে আক্রমণ চালালে ২০ জিম্মিসহ ৪০ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।