ব্যক্তিমালিকানাধীন নতুন মহাকাশযান উেক্ষপণ

একটি নতুন মহাকাশযান বুধবার উেক্ষপণ করা হয়েছে। সিগনাস নামে এই মহাকাশযানটি খাদ্য, কাপড় ও অন্যান্য মালামালসহ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) দিকে রওনা দিয়েছে। মার্কিন মহাকাশ ব্যবসা-প্রতিষ্ঠান অরবিটাল সাইন্স কর্পোরেশন নির্মিত মহাকাশযানটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ওয়ালপস দ্বীপে অবস্থিত মধ্য-আটলান্টিক আঞ্চলিক মহাকাশ বন্দর থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৫৮ মিনিটে উেক্ষপণ করা হয়। রকেট থেকে থেকে সিগনাস সফলভাবে বিচ্ছিন্ন হওয়ার পর অরবিটালের এক টুইটে বলা হয়, ‘ আইএসএস দেখো, আমরা এখানে আসছি’।