গাঁজাসহ আটক মহিলার সাজা
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতার
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
টেকনাফে সুমাইয়া বেগম নামের এক মহিলাকে এক বছরের সাজা দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। সে সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মৃত গফুর আলমের স্ত্রী। বৃহস্পতিবার সকালে বিজিবির জওয়ানরা হাবিরছড়া চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাকে আটক করে। বিজিবি গাঁজাসহ আটক মহিলাকে ইউএনও কার্যালয়ে নিয়ে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মুজাহিদ উদ্দিনের নেতৃত্বে আদালত ওই মহিলাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।